1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তারুণ্যের আলো যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  পবিত্র বদর দিবস উপলক্ষে সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল ও আলোচনা সভা কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক নির্বাচন ঘিরে সদরপুরে কঠোর নিরাপত্তা, যৌথবাহিনীর টহল শুরু

সদরপুরে তারুণ্যের আলো যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন তারুণ্যের আলো যুব সংগঠন।

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি মামুন তালুকদার-এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাফর, চেয়ারম্যান, সদরপুর ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুল ইসলাম নান্নু, কৃষকদলের সভাপতি মোতালেব পেয়াদা এবং বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর সিদ্দিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক ফাহিম শিকদার, সহ-সভাপতি সুজন মাহমুদ , অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক লিমন খন্দকারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট