1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী শিলমান্দীর জোড়া ঈদগাহ সংলগ্ন পুকুরপাড়ে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু! রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী পরিচ্ছন্ন রাজনীতিক ইউনুস আলী মেম্বার সন্ধানপুরে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর আড়িয়ালখার ভাঙনে হুমকিতে মকিমখার ডাঙ্গী জামিলাতুল নেছা মহিলা মাদ্রাসা, দ্রুত জিও ব্যাগ ও বেড়িবাঁধ মেরামতের দাবি সদরপুরে সরকারি অর্পিত সম্পত্তি থেকে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক পিয়াজ খালীতে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সুজন মিয়া ওরফে সুজা গ্রেফতার

ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোরে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে তার শ্বশুর বাড়ীতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টায় গোহালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেনের (৫৭) গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করে। সকলের চিৎকারে উত্তেজিত স্থানীয় লোকজন ছুটে এসে মূল ঘটনা না জেনেই আটক ফিরোজ আলীকে গণপিটুনী দেয়। এতে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।

এ সময় জখমীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট