ফরিদপুরের সদরপুর থানার বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব এম এ জলিল।
রোববার (২২ জুন) সকাল ১১টার দিকে তিনি সদরপুর থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে স্বাগত জানান। বার্ষিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে থানা প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সদরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহের উদ্যোগে তিনি একটি বিদেশি জাতের ফলজ আম গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেদোয়ান দীপুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনগণের দোরগোড়ায় আরও কার্যকর ও মানসম্পন্ন পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত