ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা মৌজায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হরিন্যা মৌজায় সরকারি অর্পিত সম্পত্তি থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত