পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সদরপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সদরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আবু হানিফা (ডাঃ নোমান)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে মুসলমানরা প্রতিবছর এই পবিত্র উৎসব উদযাপন করে থাকে। তাই ঈদের প্রকৃত শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা এবং মানবকল্যাণের মানসিকতা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। সামর্থ্যবানদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির মাংস প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে সুষ্ঠুভাবে বণ্টনের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
মাওলানা মোঃ আবু হানিফা (ডাঃ নোমান) বলেন, “সদরপুরবাসীর সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং এলাকার উন্নয়নের প্রত্যাশার সঙ্গে আমি সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকব। সকলের সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সদরপুর গড়ে তুলতে পারি।”
তিনি ঈদ উদযাপনের সময় স্বাস্থ্যবিধি ও পরিবেশের প্রতি সচেতন থাকারও আহ্বান জানান। বিশেষ করে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।
একই সঙ্গে তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার আলোকে সমাজকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কোরবানি কবুল, দেশ ও জাতির কল্যাণ, এবং সদরপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সদরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আবু হানিফা (ডাঃ নোমান)
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত