নরসিংদী শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে RAB-11। বিশেষ করে রাতের শহরকে নিরাপদ রাখতে সংস্থাটি সরাসরি মাঠে নেমে ব্যাপক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।
RAB-11 সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদে থাকতে পারে, সে লক্ষ্যে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করেছে RAB-11। সংস্থাটি জানিয়েছে, কোনো ধরনের অনিয়ম, অপরাধ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল RAB-11 এর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থানের ফলে নরসিংদী শহরে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত