গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি এলাকায় প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোমান সরকার নামে এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়রা জানান, আজ ১০ মে রবিবার বেলা তিনটায়, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বর্ধনকুঠি নামক স্থানে ছোট্ট একটি ঝোপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ধারালো ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে বুজরুক বোয়ালিয়ার মাসুদ রানার পুত্র রোমান সরকার(৩০)।
এসময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এসে শিশু টিকে উদ্ধার করে। শিশুর কাছে ঘটনা শুনে ওই যুবককে অবরুদ্ধ করে রাখে জনতা। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে রোমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত