ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদরপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৪ টায় ফাইনাল খেলায় বালিকা দলের পূর্ব ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে পূর্ব শোলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালক দলের ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দিখান ডাংগি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ।
এসময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহবায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান।
ফাইনাল খেলায় দুই বিভাগের দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও চমৎকার ক্রীড়া নৈপুণ্য। দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো স্টেডিয়াম। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত