1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. tanvirtuhin7@gmail.com : News Editor : News Editor
  3. info@www.truthbangla.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক নির্বাচন ঘিরে সদরপুরে কঠোর নিরাপত্তা, যৌথবাহিনীর টহল শুরু বিএনপির প্রার্থী বাবুল কে সমথর্ন জানিয়ে কয়েকশ’ত মোটর সাইকেল শোভাযাত্রা প্রবাসী সুমন বেপারীর উদ্যোগে ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সদরপুর মডার্ন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

পদ্মা ও আড়িয়াল খা নদীতে আড়াআড়ি করে অবৈধভাবে স্থাপন করা ইলিশ মাছ ধরার একাধিক বাঁধ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালতের হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। আজ সোমবার ১০টা থেকে থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নদীর চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি, হাওলাদার কান্দি এলাকার তিনটি বড় আকৃতির স্থাপনকরা বাঁশ ও অবৈধ জালের তৈরি জাটকা শিকারের বাঁধ ভেঙ্গে ফেলা হয়। অভিযানের টের পেয়ে জেলেরা তাদের জাল ফেলে নদীতে নৌকা নিয়ে পালিয়ে যায়।
ওই সময় বাঁধ থেকে প্রায় কয়েক হাজার গুটি,কারেন্ট জাল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত ওই জালের মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা। পরে জালগুলো চন্দ্রপাড়া নদীর ঘাট এলাকা পুড়িয়ে ফেলা হয়। অভিযানে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক ¯্রােত ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। অবৈধ বাঁধগুলো অপসারণে কাজ করা হচ্ছে এছাড়াও অবৈধ জাল উদ্ধারসহ ও বাঁধ ভেঙ্গে দেওয়া হচ্ছে। অভিযান চলাকালে কয়েকজনকে সতর্ক করা হয় এবং পুনরায় বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। বাঁধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট