1. live@www.truthbangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.truthbangla.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ সদরপুরে প্রতারণা মামলায় মহিলা গ্রেপ্তার  গুলশান নিকেতনের জমি নিয়ে অপপ্রচার: রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক নির্বাচন ঘিরে সদরপুরে কঠোর নিরাপত্তা, যৌথবাহিনীর টহল শুরু বিএনপির প্রার্থী বাবুল কে সমথর্ন জানিয়ে কয়েকশ’ত মোটর সাইকেল শোভাযাত্রা প্রবাসী সুমন বেপারীর উদ্যোগে ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সদরপুর মডার্ন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে বরখাস্ত শিক্ষকের অনিয়ম ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সদরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা এলাসিন বাজারে এ ঘটনা ঘটে।

সকালে টাঙ্গাইল-৬ আসনে জুয়েল সরকার কে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে মানববন্ধনের আয়োজন করে সমর্থকরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর একই সঙ্গে লিফলেট বিতরণের মিছিল বের হয়।

পরে লাভলুর সমর্থকরা জুয়েল সরকারের বিক্ষোভ মিছিলে হামলা করে।

এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাসিন ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ সিকদার বলেন, খালেদা জিয়ার রোগমুক্তিতে এলাসিন বাজারে দোয়া মাহফিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল করে জুয়েল সরকারের দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

শাস্তিপূর্ণ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হলে অতর্কিতভাবে লাভলুর সমর্থিত লোকজন হামলা করে।

এতে আমাদের সাতজন আহত হয়।

এ ঘটনায় দোষীদের বিচারের দাবি করছি।

অন্যদিকে, লাভলুর সমর্থিত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মোল্লা বলেন, দলের মনোনীত প্রার্থী লাভলুর সমর্থনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চলছিল।

এ সময় জুয়েল সমর্থিত লোকজন আমাদের ওপর হামলা করে।

এ সময় আমাদের সমর্থিত একজনের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ সময় আমাদের বেশ কয়েকজন আহত হন।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব খান জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ট্রুথ বাংলা-২০২৫, এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "ট্রুথ বাংলা" -এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট